নগরীতে বনলতা সাহিত্য পরিষদের মাসিক সাহিত্য আসর ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার

বনলতা সাহিত্য পরিষদের মাসিক সাহিত্য আসর ও আলোচনা সভা গতকাল শুক্রবার বিকালে রাজশাহী মহানগরীর একটি রেস্তোরায় অনুষ্ঠিত হয়েছে। বনলতা সাহিত্য পরিষদের রাজশাহী শাখার সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী নিউ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, বনলতা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা নাসরিন রহমান, দৈনিক নতুন প্রভাত পত্রিকার সম্পাদক কবি সোহেল মাহবুব, কবি ফরিদা ইয়াসমিন রানু। বনলতা সাহিত্য পরিষদের রাজশাহীর সাধারণ সম্পাদক হৃদয় রনির সঞ্চালনায় এতে উপস্থিত থেকে কবিতা পাঠ করেন মোস্তফা ফেরদৌস হাজরা, সারওয়ার জাহান, মুহতাসিনা তামান্না মুক্তা, সোহেল রানা জীবন, সাবিনা ইয়াসমিন, সেলিনা পারভীন রুমা, নজরুল ইসলাম, শাহানুর আলাম, নীরু নীলিমায়, এনামুল হক অনু, ফেরদৌসি শাখাওয়াত, মেহবুব ইসলাম রহমত, আরিফা বেগম, জাকিয়া তরফদার, জান্নাতুল ফেরদৌস মুন্নি, দীপালী রানী সরকার প্রমুখ।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট