বাগমারায় আর্জেন্টিনার পতাকার সাজে ভক্তের বাড়ি

স্টাফ রিপোর্টার:

আর্জেন্টিনা দলের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে পুরো বাড়িকে রাঙিয়েছেন প্রিয় দলের পতাকার রঙে।  রাজশাহী জেলার বাগমারা থানার ঝিকরা ইউনিয়নের চকসেউজবাড়ি গ্রামের আমজাদ সরদারের ছোট ছেলে জিল্লুর রহমান জয় তাদের বাড়িটি আর্জেন্টিনার পতাকা রঙে রাঙিয়েছে। জিল্লুর রহমান জয় পেশায় একজন সাংবাদিক তিনি রাজশাহীর সুনামধন্য দৈনিক নতুন প্রভাত এর কম্পিউটার ইনচার্জ ও এশিয়া পোস্ট (অনলাইন) পত্রিকার স্টাফ রিপোর্টার। এবারের বিশ্বকাপ-২০২৬ সামনে রেখে বেশ জাঁকজমকভাবেই বাড়ি রাঙিয়েছেন তিনি।

এখন দূর থেকেই চোখে পড়ছে তার বাড়িটি। এলাকায় আর্জেন্টিনা বাড়ি হিসেবে পরিচিতি পেতে শুরু করেছে বাড়িটি। জিল্লুর রহমান জয় ছোটবেলা থেকেই আর্জেন্টিনা ফুটবল দলকে ভালোবাসেন। আর্জেন্টিনার একজন অনকে বড় ভক্ত তিনি। আর্জেন্টিনার খেলা দেখা কখনো তিনি মিস করেন না। গত বিশ্বকাপ কাঁপানো মেসির বড় ভক্ত তিনি। এবারের বিশ্বকাপ নিয়ে মনে নানা জল্পনা কল্পনা তার। বিশ্বকাপ সামনে তাই তার একতলা বাড়িটির প্রাচীরের চারদিক আর্জেন্টিনার পতাকার রঙে রাঙিয়েছেন এবং ছাদে আজেন্ট্রিনারের সাদা আকাশি কালারের পতাকা বিজয়ের নিশান উড়ছে।

তবে এবারের বিশ্বকাপমোট ৪৮টি দেশ অংশগ্রহণ করছে সবদল তাদের সেরাটা দিয়েই খেলবেন। হয়ত এটাই মেসির শেষ বিশ্বকাপ তাই মেসি তার সেরাটা খেলেই এবারও বিশ্বকাবের টফি তার হাতে দেখতে চান আজেন্টিনা ভক্তরা। জিল্লুর রহমান জয় বলেন, ‘আর্জেন্টিনাকে ভালোবাসি তাই দেশটির পতাকার রঙে নিজের বাড়িটি রাঙিয়েছি। আমি চাই আমার প্রিয় দলটি আগের চেয়েও অনেক ভালো খেলুক। এই দলের সকল খেলাগুলোদের খেলা উপভোগ করতে চাই।’ গত ২০২২ সালে বিশ্বকাপ টফি জিতেছিল মেসির আর্জেন্টিনা। তিনি দলের সকল খেলোয়ার ও সমর্থকদের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়াছেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট