তানোরে পুন:খাল খনন পরিদর্শনে জেলা প্রশাসক
তানোর প্রতিনিধি
রাজশাহীর তানোর উপজেলায় চলমান খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় পুনঃখাল খনন কাজ ঘুরে দেখেন ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান,তানোর থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মাসুদ পারভেজ, বিএমডির সহকারী প্রকৌশলী নাইমুল হাসান, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় জেলা প্রশাসক বলেন, বর্ষা মৌসুমে খালের পানি সংরক্ষণ করা গেলে তা কৃষি ও দৈনন্দিন বিভিন্ন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি খালের পাড়ে পরিবেশ রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণের আহ্বান জানান।পরে তানোর পৌরসভায় নতুন একটি রাস্তার উদ্বোধনের ফলক উন্মোচন করেন। এ সময় উপস্থিত ছিলেন, তানোর পৌরসভার ভারপ্রাপ্ত প্রকৌশলী সরদার জাহাঙ্গীর আলমসহ কর্মকর্তা কর্মচারিবৃন্দ।
