নগরীতে মাদকবিরোধী অভিযানে আটক ২
স্টাফ রিপোর্টার
রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানার কেশবপুর পুলিশ ফাঁড়ির মাদকবিরোধী অভিযানে ২ মাদক কারবারীকে আটক করা হয়েছে। গত রোববার পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলো, রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার দরগাপাড়া গ্রামের শাকিলের ছেলে পিয়াস (২৭) ও একই থানার দরগাপাড়া (জোত মহেশ) গ্রামের মৃত সামসুলের ছেলে আইনুল হক (৩৭)। পুলিশ জানায়, গত রোববার দুপুর সোয়া ১টার দিকে কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পিয়াস ও আইনুলকে আটক করা হয়। এ সময় পিয়াসের দেহ তল্লাশি করে ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আইনুল মাদক বিক্রি কার্যক্রমে পিয়াসের সহযোগী হিসেবে কাজ করছিল। পিয়াসের বিরুদ্ধে আরএমপি’র বিভিন্ন থানায় মাদক এবং পেনাল কোডে ৪ টি মামলা এবং আইনুলের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় ১ টি মাদক মামলা চলমান রয়েছে।
