নগরীতে হত্যা মামলার আসামী অস্ত্রসহ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

রাজশাহী নগরীর মতিহার থানার খোঁজাপুর এলাকায় গোলাম মোস্তফা হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে আসামী হাসিবুল ইসলামকে গ্রেপ্তার করে মতিহার থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গতকাল বুধবার বিষয়টি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রাজশাহী মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার গাজিউর রহমান। তিনি জানান, চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি রাতে এশার নামাজ আদায়ের উদ্দেশ্যে বের হওয়ার সময় পূর্বপরিকল্পিতভাবে গোলাম মোস্তফাকে গুলি করে হত্যা করা হয়। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি হাসিবুল ইসলাম পুলিশকে জানিয়েছে, নিহত মোস্তফার করা একটি মামলার জের ধরেই তাকে হত্যা করা হয়।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট