ইরান যুদ্ধের সময় ইরাকে ইসরাইলের গোপন ঘাঁটি

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইরানের বিরুদ্ধে বিমান অভিযান চালাতে ইরাকের মরুভূমিতে একটি গোপন সামরিক ঘাঁটি স্থাপন করেছিল ইসরাইল। কিন্তু তা প্রায় ধরা পড়ে যাচ্ছিল। তার আগে এই ঘাঁটিকে রক্ষা করতে ইরাকি সেনাদের লক্ষ্য করে বিমান হামলাও চালানো হয় বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। এতে বলা হয়, ইসরাইল এই গোপন স্থাপনা তৈরি করে যুক্তরাষ্ট্রের জ্ঞাতসারে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর ঠিক আগে। এই ঘাঁটি ব্যবহার করা হতো বিশেষ বাহিনীর সদস্যদের অবস্থান এবং ইসরাইলি বিমানবাহিনীর লজিস্টিক সহায়তার কেন্দ্র হিসেবে। এতে আরও বলা হয়, সম্ভাব্যভাবে ভূপাতিত হওয়া ইসরাইলি পাইলটদের উদ্ধার করার জন্য সার্চ অ্যান্ড রেসকিউ দলও সেখানে মোতায়েন ছিল। তবে এই প্রতিবেদনের সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়াও পাওয়া যায়নি

প্রতিবেদন অনুযায়ী, মার্চের শুরুতে এই ঘাঁটির কথা প্রায় ফাঁস হয়ে যায়। তখন ইরাকি রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় যে, স্থানীয় এক রাখাল ওই এলাকায় হেলিকপ্টার চলাচলসহ অস্বাভাবিক সামরিক তৎপরতা দেখতে পান। এরপর ইরাকি সেনারা ঘটনাস্থল তদন্তে গেলে, ঘাঁটিকে গোপন রাখার জন্য ইসরাইলি বাহিনী বিমান হামলা চালায় এবং তাদের দূরে সরিয়ে দেয়। এমনটাই জানিয়েছে সূত্রগুলো, যাদের বরাতে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। সূত্র: মানব জমিন

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট