ভুমিমন্ত্রীর সাথে চেম্বারের পরিচালনা পর্ষদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত

স্টাফ রিপোর্টার

ভুমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সাথে সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করেছেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাট্রির পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ। গতকাল শনিবার রাত ৮টায় ভুমিমন্ত্রীর রাজশাহীর বাসভবনে এ সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করেন চেম্বারের নবনির্বাচিত নেতৃবৃন্দ। এসময় চেম্বারের নেতৃবৃন্দ ভুমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। একই সাথে চেম্বারের পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দের সাথে ভুমিমন্ত্রী কুশলবিনিময় করেন। পরে মতবিনিময় সভায় নেতৃবৃন্দ চেম্বারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। চেম্বারের নবনির্বাচিত নেতৃবৃন্দদের অভিনন্দন জানিয়ে ভুমিমন্ত্রী সামনের দিনে চেম্বারকে আরো শক্তিশালী করতে ও ব্যবসায়ীদের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। ভুমিমন্ত্রী চেম্বার নেতৃবৃন্দদের একনিষ্ঠার সাথে কাজ করে রাজশাহীর উন্নয়নে অবদান রাখার জন্য আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন, চেম্বারের সভাপতি হাসেন আলী, সিনিয়র সহ-সভাপতি শাহ মো. মাইনুল হোসেন শান্ত চৌধুরী, পরিচালক ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান শাকিল, আহসান হাবীব, রুহুল আমীন, ফরহাদ হোসেন, মোবাশ্বের আলী, তৌহিদ হাসান, রেজাউল করিম, মাহমুদ হাসান, ইমাম মেহেদী, গোলাম সাকলাইন, আমিনুল ইসলাম প্রমুখ।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট