রাকাবে বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী

রাকাবে বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী

নতুন প্রভাত ডেস্ক
গতকাল বৃহস্পতিবার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এ নব নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের ৪৫তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান রাকাব প্রশিক্ষণ ইনস্টিটিউট রাজশাহীতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. মোহাম্মদ আলী। প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ সুব্রত কুমার সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ গোলাম মরতুজা এবং রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান। মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সে মোট ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ড. মোহাম্মদ আলী প্রশিক্ষণে অংশগ্রহণকারী সকলকে প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তবক্ষেত্রে কাজে লাগিয়ে সততা ও দক্ষতা অর্জনের পাশাপাশি পেশাগত দক্ষতা অর্জনের উপর গুরুত্বারোপ করেন। প্রতিষ্ঠানকে ভালোবেসে, নিজেদের মধ্যে ধারণ করে কাজ করার পরামর্শ প্রদান করেন। বিশেষ অতিথির বক্তবে ব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম মরতুজা প্রশিক্ষণার্থীদেরকে সৎ, দক্ষ ও যোগ্য ব্যাংকার হিসেবে গড়ে তোলার মাধ্যমে উত্তম গ্রাহক সেবা নিশ্চিতের আহ্বান জানান। তিনি বর্তমান প্রতিযোগীতামূলক ব্যাংকিং ব্যবস্থায় বিভিন্ন ইনোভেটিভ আইডিয়া সৃষ্টি ও বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী প্রশিক্ষণার্থীদেরকে পুরস্কার এবং কোর্সে অংশগ্রহণকারী সকলকে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অনুষদ সদস্য রেজা শাহ ওমর চৌধুরী।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

Similar Posts