নিয়ামতপুরে অংশীজন সভা অনুষ্ঠিত

নিয়ামতপুর প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৮নং বাহাদুরপুর ইউনিয়ন পরিষদে জনগণের মতামত ও অংশগ্রহণের মাধ্যমে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা চূড়ান্ত করার লক্ষ্যে উন্মুক্ত অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সুইজারল্যান্ড সরকারের সহায়তায়, ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় ইএসডিও-গোফরইমপ্যাক্ট প্রকল্প ও ইউনিয়ন পরিষদের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহাদুরপুর ইউনিয়নের বিএনপির সভাপতি জাকির হোসেন এবং ইএসডিও-এর প্রতিনিধিবৃন্দ। এছাড়াও ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্যগণ, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। সভায় জানানো হয়, জনগণের উন্নয়ন চাহিদা ও অগ্রাধিকারকে ভিত্তি করে বাহাদুরপুর ইউনিয়নের একটি খসড়া বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রস্তুত করা হয়েছে। পরিকল্পনা প্রণয়নের আগে বিভিন্ন ওয়ার্ড সভা, ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটির সভা এবং ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটি (টউঈঈ) থেকে স্থানীয় জনগণের মতামত ও চাহিদা সংগ্রহ করা হয়। সভায় প্রাপ্ত মতামত ও সুপারিশ পর্যালোচনা করে প্রয়োজনীয় সংযোজন-বিয়োজনের মাধ্যমে বাহাদুরপুর ইউনিয়নের বার্ষিক উন্নয়ন পরিকল্পনাটি চূড়ান্ত করা হবে বলে জানানো হয়।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট