কবে দেশে ফিরছেন সাকিব?

কবে দেশে ফিরছেন সাকিব?

দীর্ঘদিন ধরেই দেশের বাইরে আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। এ মুহূর্তে তার মূল লক্ষ্য যত দ্রুত সম্ভব দেশে ফিরে আইনি জটিলতার সমাধান করা। পরিস্থিতি স্বাভাবিক হলে ভবিষ্যতে আবার রাজনীতিতে সক্রিয় হওয়ার ইচ্ছা রয়েছে বলেও জানান তিনি।

সম্প্রতি একটি ইংরেজি দৈনিকে সাক্ষাৎকার দিয়েছেন নির্বাসনে থাকা এই অল-রাউন্ডার। ক্রিকেট, রাজনীতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেন তিনি।

দেশে ফেরার সম্ভাবনা কতটুকু এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি আশাবাদী। আমি সবসময়ই আশাবাদী মানুষ। আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। যদি দ্রুত সবকিছু সমাধান করতে পারি, নাহলে সময় লাগতে পারে। তবে আমি সর্বোচ্চ চেষ্টা করছি দ্রুত বিষয়গুলো মিটিয়ে ফেলতে। যত দ্রুত এগুলো সমাধান হবে, তত দ্রুত আমি ফিরতে পারব।’

তিনি আরও বলেন, ‘স্বাভাবিকভাবেই, কেউ যদি নিজের দেশে যেতে না পারে, তাহলে সে দেশকে মিস করবেই। আমিও ব্যতিক্রম নই, আমি দেশকে ভীষণ মিস করি। আশা করি শিগগিরই ফিরতে পারব, আর তখন অবশ্যই খুব ভালো লাগবে।’

ক্রিকেট নিয়ে তার ভাবনা জানাতে গিয়ে বলেন, ‘ভবিষ্যতে রাজনীতি করার সুযোগ সবসময়ই থাকবে। তবে একজন ক্রিকেটার হিসেবে সময় সীমিত, তাই এখন পুরো মনোযোগ খেলাতেই রাখতে চাই।’

উল্লেখ্য, চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ছিলেন সাকিব আল হাসান। জুলাইয়ে রাজপথ উত্তাল হওয়ার আগেই দেশ ছেড়েছিলেন সাকিব। এরপর প্রায় দুই বছরে আর দেশে ফেরার সুযোগ হয়নি তার। বর্তমানে নিজের পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি।বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে যোগাযোগ নিয়ে তিনি বলেন, মাঝে মাঝে আলোচনা হলেও বেশিরভাগ বিষয় তাকে নিজ উদ্যোগেই সামলাতে হচ্ছে। তার ধারণা, বোর্ড সরাসরি আইনি প্রক্রিয়ায় যুক্ত হলে সমাধান আরও দ্রুত হতে পারত।

Similar Posts

  • ২৫ বছর পর প্রিমিয়ার লিগে কভেন্ট্রি

    ২৫ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে শীর্ষ লিগে ফিরেছে কভেন্ট্রি সিটি। শুক্রবার ব্ল্যাকবার্নের মাঠে ১-১ গোলে সমতা করে তারা দ্বিতীয় স্তরের লিগ থেকে পদোন্নতি নিশ্চিত করেছে। পদোন্নতি নিশ্চিত করতে তাদের দরকার ছিল মাত্র এক পয়েন্ট। দলের প্রধান কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের শিষ্যরা শেষ মুহূর্তে সমতা ফিরিয়ে আনে। ম্যাচের শেষ দিকে ববি থমাসের হেড থেকে আসে সমতাসূচক…

  • টাইব্রেকারে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

    মালদ্বীপের রাজধানী মালেতে নাটকীয় এক ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। শুক্রবার (০৩ এপ্রিল) রাতে নির্ধারিত সময় গোলশূন্য থাকার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় তুলে নিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখিয়েছে বাংলাদেশ।যুক্তরাষ্ট্র প্রবাসী ফরোয়ার্ড রোনান সুলিভান এমন প্রবল চাপের মুহূর্তে অনুপম সাহসের পরিচয় দিয়ে এবং নিজের সামর্থ্যের ওপর অটল…

  • ৬ উইকেটের জয়ে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

    তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ২৬ রানে হেরেছিল বাংলাদেশ। তাই সিরিজ হার ঠেকাতে দ্বিতীয় ম্যাচে জয়ের কোনো বিকল্প ছিল না স্বাগতিকদের। মিরপুরে অনুষ্ঠিত এই ম্যাচে কোনো ভুল করলেন না মেহেদী হাসান মিরাজরা। নিউজিল্যান্ডকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সিরিজ সমতায় ফিরেছে বাংলাদেশ। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১৯৮ রানে থেমে যায়…

  • |

    রাজশাহীতে পরিত্যাক্ত অবস্থায় ফেন্সিডিল উদ্ধার

    স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর কাটাখালি এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় ফেন্সিডিল উদ্ধার করেছে। তবে এর সাথে জড়িত কাউকে আটক করতে পারে নি র‌্যাব। গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে রাজশাহীর কাটাখালির নওদাপাড়া এলাকায় এ অভিযান চালায় র‌্যাব। র‌্যাব জানায়, নিজস্ব গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ সিপিএসসির একটি দল জানতে পারে, রাজশাহীর নগরীর কাটাখালী থানা নওদাপাড়া এলাকায় কতিপয়…

  • কবে ফিরছেন হাসান মাহমুদ?

    পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সবশেষ ওয়ানডে সিরিজে ছিলেন না হাসান মাহমুদ। ইনজুরির কারণে ওই সময় থেকেই মাঠের বাইরে তিনি। মাঠে ফিরতে কত লাগবে, তা এখনো জানা যায়নি। বিসিবির মেডিকেল বিভাগ সূত্রে জানা গেছে, ফিট হতে আরও সময় লাগবে। ডান কনুইতে চোট পেয়েছেন বাংলাদেশের পেসার। আসন্ন বাংলাদেশ ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে খেলার সম্ভাবনা নেই হাসানের। রিহ্যাব প্রক্রিয়া…

  • | | |

    দেশে সাজানো ও ইঞ্জিনিয়ারিংয়ের নির্বাচন হয়েছে: ফয়জুল করীম

    জাতীয় সংসদ নির্বাচনকে সাজানো ও ইঞ্জিনিয়ারিংয়ের নির্বাচন বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম। শুক্রবার বরিশালের আলেম-ওলামা ও পেশাজীবীদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এমন অভিযোগ করেন। বরিশাল ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল মহানগর শাখার সভাপতি মো. লোকমান হাকিম। দেশের বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *