জয় দিয়েই বাছাই শুরু বাংলাদেশের

জয় দিয়েই বাছাই শুরু বাংলাদেশের

এশিয়ান গেমস হকির বাছাইপর্ব জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। আজ ব্যাংককের রয়েল থাই এয়ারফোর্স হকি মাঠে চাইনিজ তাইপের বিপক্ষে ৪-৩ গোলের জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথম কোয়ার্টারে আজ চাইনিজ তাইপের সঙ্গে বাংলাদেশের লড়াইটা হয়েছে সমানে সমান। ম্যাচের চার মিনিটে গোল করেন চাইনিজ তাইপের লি চি-শুয়ান। সমতায় ফিরতে বাংলাদেশের লেগেছে ১১ মিনিট। ১৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে সমতাসূচক গোল করেন আশরাফুল ইসলাম। প্রথম কোয়ার্টার শেষ হয়েছে ১-১ সমতায়। দ্বিতীয় কোয়ার্টারে দ্রুতই গোলের দেখা পায় বাংলাদেশ। ২২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় গোল করেন আশরাফুল। তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে দলের তৃতীয় গোল করেন আমিরুল ইসলাম। ৫৯ মিনিটে দ্বীন ইসলাম গোল করলে বাংলাদেশ ৪-১ ব্যবধানে এগিয়ে যায়। চতুর্থ কোয়ার্টারে এরপর জোড়া গোল দিয়েছে চাইনিজ তাইপে। শেষ পর্যন্ত ৪-৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। প্রিলিমিনারি রাউন্ডে আগামীকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। কালবেলা

Similar Posts

  • কবে দেশে ফিরছেন সাকিব?

    দীর্ঘদিন ধরেই দেশের বাইরে আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। এ মুহূর্তে তার মূল লক্ষ্য যত দ্রুত সম্ভব দেশে ফিরে আইনি জটিলতার সমাধান করা। পরিস্থিতি স্বাভাবিক হলে ভবিষ্যতে আবার রাজনীতিতে সক্রিয় হওয়ার ইচ্ছা রয়েছে বলেও জানান তিনি। সম্প্রতি একটি ইংরেজি দৈনিকে সাক্ষাৎকার দিয়েছেন নির্বাসনে থাকা এই অল-রাউন্ডার। ক্রিকেট, রাজনীতি ও ভবিষ্যৎ পরিকল্পনা…

  • পিএসএল অভিষেকে মিতব্যয়ী শরিফুল

    পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আজই অভিষেক হয়েছে শরিফুল ইসলামের। পেশোয়ার জালমির হয়ে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই দুর্দান্ত বোলিং করলেন এই বাঁহাতি পেসার। পেশোয়ারের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় রাওয়ালপিন্ডি পিন্ডিজ। পেশোয়ারের হয়ে বল হাতে ইনিংসের উদ্বোধন করেন শরিফুল। প্রথম ওভারে একটি ছক্কা হজম করলেও সবমিলিয়ে মাত্র ৭ রান দেন এই বাংলাদেশি…

  • ২৫ বছর পর প্রিমিয়ার লিগে কভেন্ট্রি

    ২৫ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে শীর্ষ লিগে ফিরেছে কভেন্ট্রি সিটি। শুক্রবার ব্ল্যাকবার্নের মাঠে ১-১ গোলে সমতা করে তারা দ্বিতীয় স্তরের লিগ থেকে পদোন্নতি নিশ্চিত করেছে। পদোন্নতি নিশ্চিত করতে তাদের দরকার ছিল মাত্র এক পয়েন্ট। দলের প্রধান কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের শিষ্যরা শেষ মুহূর্তে সমতা ফিরিয়ে আনে। ম্যাচের শেষ দিকে ববি থমাসের হেড থেকে আসে সমতাসূচক…

  • |

    জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফল

    প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে রাজশাহী স্যাটেলাইট টাউন হাই স্কুল ১০  উইকেটে হারায় দারুশা উচ্চ বিদ্যালয়কে। গতকাল বৃহস্প্রতিবার(১৬ এপ্রিল) মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে  টসে হেরে দারুশা উচ্চ বিদ্যালয় ব্যাট করতে নেমে ১৮.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করে ৭১ রান। দলের পক্ষে সর্বোচ্চ আদিল ১৯ ও জাবির ১২ রান করে। বিপক্ষ দলের পক্ষে রিফাত ৩০,…

  • সব খেলায় সমান গুরুত্ব, জাতীয় খেলোয়াড়দের আকর্ষণীয় সম্মানি

    নির্বাচনের আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ইশতেহারে ক্রীড়াঙ্গনকে গুরুত্ব দিয়েছিল। দেড় মাসের মধ্যেই সেই প্রতিশ্রুতি অনেকটাই বাস্তবায়নের পথে। আজ জাতীয় ক্রীড়া পরিষদে এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সেটাই তুলে ধরেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘ক্রীড়া হবে পেশা, পরিবার পাবে ভরসা’ এজন্য আমরা জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদদের ভাতার আওতায় আনছি। ৩০ মার্চ…

  • তামিম সভাপতি হওয়ায় যে  সুবিধার কথা বললেন মিরাজ

    এক বছর আগেও তামিম ইকবাল ঢাকা প্রিমিয়ার লিগে ছিলেন মেহেদী হাসান মিরাজের সতীর্থ। দুজনে খেলেছিলেন মোহামেডানের হয়ে। এখন দুজনের ভূমিকা বদলেছে—এই সময়ের মধ্যেই মিরাজ হয়েছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক, আর ৭ এপ্রিল তিন মাসের জন্য বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি হন তামিম। ২০২৩ সালেও তামিম জাতীয় দলের অধিনায়ক ছিলেন। এখানেই বাড়তি একটা ভরসা পাচ্ছেন ওয়ানডে অধিনায়ক…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *