রাজশাহীতে আরও ৩ শিশুর মৃত্যু, হামে মৃত্যু দাঁড়াল ৪৬ জনে
রাজশাহীতে হামে আক্রান্ত ও উপসর্গ আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই শিশু মারা গেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশান ওয়ার্ডে। অপর শিশুটি মারা গেছে বেসরকারি সিডিএম হাসপাতালে। ফলে গত শনিবার থেকে সোমবার (৬ এপ্রিল) দুপুর পর্যন্ত তিনদিনে ৮ শিশুর মৃত্যু হলো। এর মধ্যে শনিবার রাত থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত মারা গেছে ৫ শিশু।…
