রাসিক প্রশাসকের হুঁশিয়ারি: ৭ দিনেই সরাতে হবে সড়কের সরঞ্জাম
নগরীর জনদুর্ভোগ লাঘবে কঠোর অবস্থান নিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক। আগামী সাত দিনের মধ্যে সড়কের ওপর রাখা ঠিকাদারি প্রতিষ্ঠানের যাবতীয় অপ্রয়োজনীয় সরঞ্জাম ও নির্মাণসামগ্রী সরিয়ে রাস্তা সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত করার চূড়ান্ত নির্দেশ দিয়েছেন তিনি। একইসঙ্গে, নির্মাণাধীন ফ্লাইওভারসহ নগরীর অন্যান্য অসমাপ্ত উন্নয়ন কাজগুলো দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের কঠোর তাগিদ দিয়েছেন প্রশাসক।…
