বাগমারায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

স্টাফ রিপোর্টর,বাগমারা

“রূপালি মৎস্যে সমৃদ্ধির দেশ, সবার আগে বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাগমারায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মৎস্য খাতের উন্নয়ন, মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং নিরাপদ মাছ উৎপাদনের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাছ চাষের পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা উপজেলা মৎস্য কর্মকর্তা আক্তারুজ্জামান।

 উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা জামায়াতের কর্মপরিষদ শুরা সদস্য ও রাজশাহী-৪ বাগমারা আসনের সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী সরদার। সভায় বক্তব্য রাখেন,  উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সোবহান, মৎস্য চাষী আক্কাস আলী, ডালিম হোসেন প্রমুখ। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যচাষী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট