রাজধানীতে আগুনে পুড়ে নিহত ৪

রাজধানীতে আগুনে পুড়ে নিহত ৪

রাজধানীর কদমতলীতে লাইটার কারখানায় আগুনের ঘটনায় অন্তত চারটি দগ্ধ মরদেহ উদ্ধার করেছে ফায়ার ফার্ভিস।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা আনোয়ার হোসেন দোলন। তিনি বলেন, আগুনে এখন পর্যন্ত ৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলোর অবস্থা এতটাই শোচনীয় যে সেগুলো নারী বা পুরুষের মরদেহ কিনা বোঝা যাচ্ছে না।
এর আগে শনিবার (৪ এপ্রিল) দুপুরের দিকে কদমতলী শিল্প এলাকায় অবস্থিত ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে কারখানার ভেতরে ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট যোগ দেয়।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

Similar Posts