চারঘাটে ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার

চারঘাটে ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : রাজশাহীর চারঘাট থেকে বিপুল পরিমান ইয়াবাসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের একটি দল চারঘাট উপজেলার টাংগন এলাকায় এ অভিযান চালায়। গ্রেপ্তারকৃতরা হলো তামিম আহমেদ তনু (২৬) ও প্রান্ত ইসলাম কালু (২০)। তামিম চারঘাট ইউসুফপুর মন্ডলপাড়ার ফারুকের ছেলে ও কালু কান্দিাপাড়া এলণাকার জাহাঙ্গীরের ছেলে। জেলা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল চারঘাট উপজেলার টাংগন এলাকায় এ অভিযান চালায়। এসময় সন্দেহভাজন হিসাবে তামিম ও কালুতে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে তাদের কাছ থেকে ৫শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। তারা দুজনই সেখানে ইয়াবা ট্যাবলেট বিক্রির জন্য অবস্থান করছিল। পরে তাদের চারঘাট থানায় সোপর্দ করে একটি মামলা দায়ের করা হয়েছে। রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

Similar Posts