স্টেশনে ট্রেন রেখে নিখোঁজ চালক, ফিরলেন ১ ঘণ্টা পর

ঝিনাইদহের মোবারকগঞ্জ রেলস্টেশনে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী সাগরদাড়ি আপ ট্রেন রেখে নিখোঁজ হন চালক। এ ঘটনায় ট্রেনের যাত্রীরা উত্তেজিত হয়ে বিক্ষোভ করতে থাকেন। পরে নিরাপত্তার স্বার্থে স্টেশনের মাস্টার ও কর্মচারীরা গা-ঢাকা দেন। তবে এক ঘণ্টা ৭ মিনিট পর ফিরে এসে ট্রেন নিয়ে যাত্রা শুরু করেন চালক।

মোবারকগঞ্জ রেলস্টেশন মাস্টার শাহজাহান আলী জানান, খুলনা থেকে ছেড়ে সাগরদাড়ি ১৬১ আপ ট্রেনটি ৬টা ৭ মিনিটে মোবারকগঞ্জ স্টেশনে পৌঁছায়। নিয়মানুযায়ী ২ মিনিট দাঁড়িয়ে থাকার পর ক্লিয়ার দেওয়া হয়। কিন্তু সেখানে চালকের ইঞ্জিনে গিয়ে দেখা যায় দরজা বন্ধ, ইঞ্জিনও বন্ধ। এরপর থেকে তাকে খোঁজাখুঁজি শুরু হয়। এক ঘণ্টার অধিক সময় পর চালক ফিরে আসে এবং ট্রেন নিয়ে যাত্রা শুরু করে। তিনি বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবে রেল কর্তৃপক্ষ। সূত্র: কালের কন্ঠ

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট