বড়াইগ্রামে বৃক্ষরোপণ কর্মসূচী
বড়াইগ্রাম প্রতিনিধি
প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত সারা দেশে পাঁচ বছরে ২৫ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে নাটোরের বড়াইগ্রাম উপজেলার আগ্রান উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আ. আজিজ।
উপস্থিত ছিলেন, নাটোর জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আশরাফ আলী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশিদুল ইসলাম, মাঝগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সংসদ সদস্যের প্রতিনিধি হান্নান সরকার, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আ. জব্বার, সাবেক প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই প্রত্যেককে অন্তত একটি করে গাছ রোপণ এবং তার যথাযথ পরিচর্যার আহ্বান জানান তারা।
