চাঁপাইনবাবগঞ্জে বসত বাড়িতে অর্ধশত ককটেল ককটেল বিস্ফোরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নারায়নপুর ইউনিয়নের একটি বসতবাড়িতে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বিকেলে ইউনিয়নের জোহরপুর বেলপাড়া গ্রামের মনিরুল ইসলাম কালুর বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি, মনিরুল ইসলাম কালুর বাড়িতে অর্ধশতাধিক ককটেল মজুত ছিল। হঠাৎ বিকট শব্দে একের পর এক বিস্ফোরণ ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিষয়টি তদন্ত করছেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হুসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অর্ধশত ককটেল বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট