নগরীতে সময়ের কথা ২৪ ডটকমের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার

বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে রাজশাহীর অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ ডটকম-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার নগরীর বহরমপুর (সিটি বাইপাস) এলাকার হাশেম প্লাজার পঞ্চম তলায় সময়ের কথা ২৪ ডটকমের প্রধান কার্যালয়ে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি ও দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, রাজশাহী এডিটরস ফোরামের সদস্য ও দৈনিক সোনার দেশের সম্পাদক হাসান মিল্লাত, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের রাজশাহী ব্যুরো প্রধান মুহা. আবদুল আউয়াল, রাজশাহী এডিটরস ফোরামের সাধারণ সম্পাদক ও দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবিব অপু, যুগ্ম সম্পাদক ও দৈনিক নতুন প্রভাতের সম্পাদক সোহেল মাহবুব, কোষাধ্যক্ষ ও দৈনিক সানশাইনের সম্পাদক সাইফুল ইসলাম এবং সদস্য ও দৈনিক উত্তরা প্রতিদিনের সম্পাদক এনায়েত করিম, আরইউজের সহসভাপতি, দৈনিক আমার দেশের রাজশাহী ব্যুরো প্রধান ও দৈনিক গণধ্বনি প্রতিদিনের চিফ রিপোর্টার মঈন উদ্দিন, সময়ের কথা ২৪ ডটকম বার্তা সম্পাদক মাইনুল হাসান জনি এবং রাজশাহী ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদসহ সাংবাদিক ও সুধীজন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সময়ের কথা ২৪ ডটকমের সম্পাদক ইয়াকুব শিকদারকে ফুলেল শুভেচ্ছা জানান অতিথিরা।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট