মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: রাসিক প্রশাসক

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজিনাস নলেজ (বারসিক) এর আয়োজনে ‘সবার জন্য নিরাপদ আবাসন, অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু সহনশীল রাজশাহী গঠনে নগর সংলাপ’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে মহানগরীর হোটেল ওয়ারিশনের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। প্রধানমন্ত্রী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের ঈদের শুভেচ্ছা উপহার হিসেবে আর্থিক অনুদান দিয়েছেন। তিনি আরও বলেন, রাজশাহীকে একটি পরিচ্ছন্ন, সবুজ, বাসযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক নগর হিসেবে গড়ে তুলতে রাজশাহী সিটি কর্পোরেশন বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়ন করছে। নাগরিক সুবিধা সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য সেবা, জলাশয় সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণে আমরা কাজ করে যাচ্ছি। তবে নিরাপদ আবাসন নিশ্চিত করতে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি উন্নয়ন সংস্থা, বেসরকারি খাত এবং নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগ অপরিহার্য। অনুষ্ঠানে বক্তব্য দেন সেভ দ্য নাচার এন্ড লাইফের চেয়ারম্যান মিজানুর রহমান, নদী গবেষক মাহাবুব সিদ্দিকী, নগর দারিদ্র অধিকার বাস্তবায়ন কমিটির নীলুফা ইসমাত আরা। অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট