বাংলাদেশ কিন্ডার গার্টেন সোসাইটি রাজশাহী বিভাগীয় সংবর্ধনা ও মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ কিন্ডার গার্টেন সোসাইটি রাজশাহী বিভাগের আয়োজনে গতকাল শরিবার সকাল সাড়ে ১০টায় নাটোরের আনন্দ ভবনে উপজেলা, মহানগর ও জেলা সভাপতি ও সচিবদের নিয়ে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা পরিষদ প্রশাসক রহিম নেওয়াজ। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কিন্ডার গার্টেন সোসাইটি রাজশাহী বিভাগীয় সভাপতি গোলাম সারওয়ার স্বপন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, বাংলাদেশ কিন্ডার গার্টেন সোসাইটি রাজশাহী বিভাগীয় সদস্য সচিব ইয়াকুব আলী, বাংলাদেশ কিন্ডার গার্টেন সোসাইটি কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী বিভাগীয় কমিটির অর্থ সচিব শেখ সাদী মোহাম্মদ আলী,  বাংলাদেশ কিন্ডার গার্টেন সোসাইটি রাজশাহী মহানগরীর ভারপ্রাপ্ত সভাপতি গোলাম কিবরিয়া ও সচিব ফারুক হোসেন। এছাড়াও নাটোর, রাজশাহী, চাঁপাইনাববগঞ্জ, বগুড়া, পাবনা ও নওগাঁ জেলার বিভিন্ন উপজেলা, মহানগর ও জেলা কমিটির সভাপতি ও সচিবসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

সভায় কিন্ডারগার্টেন এর নানা বিষয় সভাপতি তুলে ধরেন। এনিয়ে উপস্থিত সবার মধ্যে আলোচনা হয়। আলোচনায় কিন্ডারগার্টেন পরিচালনায় নানা সমস্যা উথরিয়ে সুষ্ঠুভাবে পরিচালনা করার লক্ষ্যে সরকারের সহযোগিতা কামনা করেন। প্রধান অতিথি কিন্ডার গার্টেন সোসাইটির সাফল্য কামনা করেন। সেইসাথে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট