শিবগঞ্জে সাপের কামড়ে কৃষকের মৃত্যু
শিবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিষাক্ত সাপের কামড়ে হাবিবুর রহমান (৬৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিহত হাবিবুর রহমান উপজেলার চককীর্তি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কৃষ্ণচন্দ্রপুর গ্রামের মৃত লোকমান মণ্ডলের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১ জুলাই) ভোরে বাড়ির পাশে প্রাকৃতিক কাজে গেলে একটি বিষাক্ত সাপ তার ডান পায়ের হাঁটুর নিচে কামড় দেয়। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সকালেই তার মৃত্যু হয়। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। সূত্র: কালের কন্ঠ
