নগরীতে দুই মাদক কারবারী আটক

স্টাফ রিপোর্টার

রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী অভিযানে দুই মাদক কারবারীকে আটক করা হয়েছে। নগরীর শাহমখদুম থানা ও কাশিয়াডাঙ্গা থানার কেশবপুর পুলিশ ফাঁড়ির পৃথক অভিযান চালিয়ে তাদের দুজনকে আটক করে। গত বুধবার এ অভিযান চালায় থানা পুলিশ। আটককৃতরা হলো, শাহমখদুম থানার পবা নতুনপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে রাসেল আলী (৩৫) এবং রাজপাড়া থানার রাজপাড়া এলাকার মুকুল হোসেনের ছেলে মাহাবুব হাসান ওরফে কালু (৩৪)। পলাতক আসামি হলো, কাশিয়াডাঙ্গা থানার উত্তর গুড়িপাড়া এলাকার মৃত আব্দুল মান্নানের মেয়ে ও রাহুলের স্ত্রী লাকী (৪৫)। তারা সকলেই রাজশাহী মহানগরীর স্থায়ী বাসিন্দা।

নগর পুলিশ জানায়, রাত ১১টার দিকে শাহমখদুম থানার পবা নতুনপাড়ার বনলতা আবাসিক এলাকার ১ নম্বর রোডে অভিযান পরিচালনা করে রাসেল আলীকে আটক করা হয়। দুপুর সোয়া ২টার দিকে কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাহাবুব হাসান ওরফে কালুকে গ্রেপ্তার করা হলেও অপর আসামি লাকী কৌশলে পালিয়ে যায়। আটককৃতদের দেহ তল্লাশি করে ৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট