বাগমারায় গভীর নলকূপের অপারেটর সুবিধা বঞ্চিত

স্টাফ রিপোর্টার, বাগমারা

রাজশাহীর বাগমারা উপজেলার যোগীপাড়া ইউনিয়নে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক প্রতিষ্ঠিত একটি গভীর নলকূপের নিয়োগপ্রাপ্ত এক অপারেটরকে সকল কার্যকম থেকে দুরে রাখা হয়েছে। নিয়মতান্ত্রিক ভাবে তাকে নিয়োগ দেয়া হলেও স্থানীয় কয়েকজন প্রভাবশালী তাকে বাদ দিয়ে নিজেরাই নিয়মবর্হিরভূত সেচ কাজ হাতে নিতে চেষ্টা করছেন। এতে করে স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। নিয়মভূত স্থানীয় কতিপয় ব্যক্তি বরেন্দ্র প্রকল্পের গভীর নলকূপ নিজেদের মত করে পানি সেচের টাকা উত্তোলন করতে বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, উপজেলার যোগিপাড়া ইউনিয়নের যোগিপাড়া মাঠে দীর্ঘদিন ধরে গভীর নলকূপের সেচ কাজে ব্যবহিত হয়ে আসছে। সম্প্রতি গভীর নলকূপের একজ অপারেটর আজিজার রহমান পানি উন্নয়ন বোর্ডের কর্মচাররী হওয়ায় তাকে বাদ দিয়ে নতুন ভাবে নজিবুর রহমান নজেল নামে এক ব্যক্তিকেওই গভীর নলকূপের অপারেটর নিয়োগ দেয়া হয়। নিয়োগের পর থেকে তিনি যথাযত সেচ কাজ পরিচালনা করেলেও গ্রামে আশিকুর রহমান সিজার, মোতালেব, রফিকুল ইসলামসহ কতিপয় ব্যক্তি সেচ কাজে বিঘ্ন ঘটাতে অপারেটরের কাজে বাঁধা সৃষ্টি করছেন। বর্তমানে তাদের বাঁধার কারণে অপারেটর মাঠে সেচকৃত বোরা মওসুমের ধানের টাকা উত্তোল করতে পারছেন বলে ওই সেচ কমিটির সম্বনায়ক আনসার আলী দাবি করেছেন। বিষয়টি নিয়ে একাধিকবার বিভিন্ন দপ্তরে অভিযোগ করে মিমাংসার ব্যাপারটা প্রপিক্ষ মানছেন না বলে তিনি অভিযোগ করেন। তিনি গভীর নলকূপটি পরিচালনার জন্য যথাযর্থ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট