চারঘাট পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা
চারঘাট প্রতিনিধি
প্রথম শ্রেনীর চারঘাট পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌরসভা মিলায়তনে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক, সরকারী কর্মকর্তা, সুশিল সমাজের প্রতিনিধি, গনমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেনীর পেশাজীবি মানুষের উপস্থিতিতে এই বাজেট ঘোষণা করেন।
অনুষ্ঠানে পৌরকর্তৃপক্ষ আগামী অর্থবছরের সম্ভাভ্য আয়-ব্যয় তুলে ধরেন। বাজেটে নাগরিক সেবা উন্নয়ন, রাস্তাঘাট ও ড্রেন নির্মান, সুপেয় পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্তাপনা এবং অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দেয় হয়েছে বলে জানানো হয়। ২০২৬-২৭ অর্থ বছরে প্রস্তাবিত মোট রাজস্ব, প্রকল্প ও উন্নয়ন আয় ৫৬ কোটি ৫৪ লক্ষ ১৯ হাজার ৫শত ৫৫টাকা।
পৌরপ্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বলেন জনগনের উন্নয়ন নিশ্চিত করে একটি জনবান্ধব ও বাস্তবমুখী বাজেট প্রণয়ন করা হয়েছে। পৌর এলাকার সার্বিক উন্নয়ন এবং নাগরিক সেবার বৃদ্ধিতে এ বাজেট গুরুত্বপুর্ন ভূমিকা পালন করবে বলে তিনি জানান। অনুষ্ঠান শেষে উপস্থিত নাগরিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পৌরসভার কর্মকর্তারা এবং উন্নয়ন কার্যক্রমে সকলকে সহাযোগীতা কামনা করা হয়।
