শিবগঞ্জে ফুটবল খেলার সময় বজ্রাঘাতে যুবক নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

শিবগঞ্জ উপজেলায় ফুটবল খেলার সময় বজ্রাঘাতে অন্তর আলী (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (১৫ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত অন্তর আলী শিবগঞ্জ পৌর এলাকার চকদৌলতপুর (মণ্ডলটোলা) মহল্লার আব্দুল মান্নানের ছেলে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে বাড়ির অদূরে একটি মাঠে সমবয়সীদের সঙ্গে ফুটবল খেলছিলেন অন্তর আলী। এ সময় হালকা ঝড়সহ বজ্রবৃষ্টি শুরু হলে বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট