বড়াইগ্রামে আ’লীগ নেত্রীর বিরুদ্ধে মারধরের অভিযোগ

বড়াইগ্রাম প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে এক আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে তার সৎ ভাই সোহরাব আকন্দকে মারপিট, অহেতুক হয়রানি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। বর্তমানে গুরুতর আহত অবস্থায় সোহরাব আকন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় নিরাপত্তা হীনতায় ভুগছেন ভুক্তভোগী ও তার পরিবার।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রবিবার বিকেলে উপজেলার বাগডোব এলাকায় একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোহরাব আকন্দের ওপর চড়াও হন তার সৎ বোন ও স্থানীয় আওয়ামী লীগ নেত্রী রত্না। একপর্যায়ে ওই নেত্রী, তার স্বামী মিলন, এবং অন্য দুই বোন মাজেদা ও রশিদা মিলে সোহরাব আকন্দকে বেধড়ক মারপিট করেন।এ সময় তার পকেটে থাকা দেড় লক্ষ টাকা ছিনিয়ে নেয় তারা।

মারধরে গুরুতর আহত হলে স্থানীয়রা সোহরাবকে উদ্ধার করে দ্রুত বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

ভুক্তভোগী সোহরাব আকন্দের অভিযোগ, কোনো কারণ ছাড়াই দীর্ঘদিন ধরে ওই নেত্রী ও তার পরিবার তাকে বিভিন্নভাবে হয়রানি করে আসছিল। রবিবারের ঘটনার পর থেকে অভিযুক্তরা তাকে ও তার পরিবারকে লাগাতার হুমকি-ধামকি দিয়ে আসছে। তাদের এই হুমকির মুখে তীব্র আতঙ্ক ও ভয়ে এখন নিজের এলাকায় ফিরতে পারছেন না সোহরাব।

এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়ে ভুক্তভোগী সোহরাব আকন্দ বাদী হয়ে বড়াইগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্ত আ’লীগ নৈত্রী রত্না ও তার স্বামী বলেন,অভিযোগ মিথ্যা। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, লিখিত অভিযোগটি পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট