মৌসুমের নতুন ফল খাওয়ার সময় পঠিতব্য দোয়া
ঋতুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের ফলমূলের আবির্ভাব আল্লাহ তাআলার অসীম কুদরত, দয়া ও অনুগ্রহের এক জীবন্ত নিদর্শন। গ্রীষ্মের রসালো আম, কাঁঠাল ও লিচু হোক কিংবা বর্ষা ও শীতের নানা ফল-প্রতিটি ফলই আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য এক বিশেষ উপহার। একজন মুমিন যখন মৌসুমের নতুন কোনো ফল প্রথমবারের মতো গ্রহণ করে, তখন সে শুধু তার স্বাদ উপভোগই করে না; বরং সেই নিয়ামতের দাতা মহান রবের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করে।
তাই তো রাসুলুল্লাহ (সা.) আমাদের শিখিয়েছেন, জীবনের প্রতিটি নিয়ামতকে আল্লাহর স্মরণের সঙ্গে যুক্ত করতে। তাই নতুন ফল হাতে পেলে তিনি আল্লাহর দরবারে বরকত, কল্যাণ ও সমৃদ্ধির জন্য দোয়া করতেন। দোয়াটি হলো- : ‘আল্লাহুম্মা বারিক লানা ফি সামারিনা ওয়া বারিক লানা ফি মাদিনাতিনা ওয়া বারিক লানাা ফি সাইনা ওয়া বারিক লানা ফি মুদ্দি না। সূত্র: কালের কন্ঠ
