নওগাঁয় পানিতে ডুবে শিশুর মৃত্যু
নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মান্দায় ডোবার পানিতে ডুবে রাফিয়া নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে উপজেলার ভারশোঁ ইউনিয়নের শগুনিয়া গ্রামে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত রাফিয়া ওই গ্রামের আব্দুল বারিকের মেয়ে।
জানা যায়, বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে যায়। কিছুপর তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে ডোবার পানিতে শিশুর মরদেহ ভেসে উঠে। তাকে উদ্ধার করে দ্রুত মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, শিশুটি পানিতে ডুবে মারা যাওয়ার বিষয়টি জেনেছি। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
