পবায় আ’লীগ ও ছাত্রলীগেরনেতা গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
রাজশাহীর পবায় নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল করার পর পুলিশ একজন আওয়ামী লীগ নেতহা ও এক ছাত্রলীগের নেতাকে গ্রেপ্তার করেছে। মিছিলের পর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পবা থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতর নাম নওশাদ আলীকে (৫৫)। তিনি পবা থানার আলাইবিদিরপুর গ্রামের নুর মোহাম্মদ সরদারের ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি আওয়ামী লীগের সক্রিয় কর্মী। এছাড়াও ছাত্রলীগ নেতা আবু বক্কর ওরফে বিদ্যুৎ (২৮)। তিনি রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার দাশপুকুর এলাকার আক্কাস আলী ওরফে বাবুর ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি নিষিদ্ধ মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
পুলিশ জানায়, গত মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে পবা থানার আলাই বিদিরপুর এলাকায় অবস্থিত রহমান স্পেশালাইজড কোল্ড স্টোরেজের সামনে রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে প্রায় ৩৫ থেকে ৪০ জন ব্যক্তি মুখে মাস্ক পরে মিছিল বের করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। পুলিশের দাবি, মিছিলের কারণে এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় একই দিন পবা থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরো জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আরএমপির মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) ও শাহমখদুম থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে পবা থানা পুলিশ ছাত্রলী নেতাকে রাজপাড়া থানার হাজি হোটেল এলাকা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের গতকাল বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।
