পবার হরিপুরে আমন ধানের বীজ বিতরণ

স্টাফ রিপোর্টার

কৃষি উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় কৃষকদের সহায়তার লক্ষ্যে ব্র্যাক ওয়েস্ট ১ ডিভিশনের আওতাধীন রাজশাহীন-১ অঞ্চলের মোল্লাপাড়া হরিপুর এলাকার প্রান্তিক কৃষকের মাঝে  বিনামূল্যে ২ কেজি করে ধানের ব্র্যাক বীজ -১৮ বিতরণ করা হয়। গতকাল বুধবার  বিকাল ৩ টায় হরিপুরসহ মোট ৪টি শাখার আওতাধীন এলাকার ১৬০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে ২ কেজি করে এই বীজ প্রদান করা হয় , সর্বমোট ৩২০ কেজি উচ্চ ফলনশীল ‘আমন রাজা হাইব্রিড’ জাতের ধানের বীজ বিতরণ করা হয়।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক মোল্লাপাড়া রাজশাহী অঞ্চল ১ এর সিনিয়র এলাকা ব্যবস্থাপক  (দাবি) মো: মোস্তাফিজুর রহমান,পবা রাজশাহী ১, হরিপুর মোল্লাপাড়া রাজশাহী শাখা ব্যবস্থাপক(দাবি) রশিদা ইয়াসমিন। সিনিয়র এলাকা ব্যবস্থাপক(দাবি) মো: মোস্তাফিজুর রহমান বলেন ‘আমন মৌসুমের  রাজা হাইব্রিড’ একটি উচ্চ ফলনশীল জাত, যা কম সময়ে এবং প্রতিকূল আবহাওয়াতেও কৃষকদের ভালো ফলন দিতে সক্ষম,

তিনি আরো বলেন এলাকার প্রান্তিক কৃষকদের জীবন মান উন্নয়ন এবং তাদের আয়বৃদ্ধির সুযোগ সৃষ্টিই এর উদ্দেশ্য। ভবিষ্যতে পিছিয়ে পড়া মানুষকে আরও এতে সম্পৃক্ত করার পরিকল্পনাও রয়েছে ব্র্যাকের ।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট