নাচোলে নবাগত ইউএনও প্রিয়াংকা দাস
নাচোল প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের নাচলে দীর্ঘ ৮২ দিন পর উপজেলা নির্বাহী অফিসারের পদায়ন, একটি অঞ্চলের সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রশাসনিক গতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলাবাসী দীর্ঘদিন ধরে একজন স্থায়ী এবং দক্ষ অভিভাবকের অপেক্ষায় ছিল। অবশেষে অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নাচোল উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করা হয়েছে প্রিয়াংকা দাসকে। তার এই আগমনে স্থবিরতা কেটে নাচোলের প্রশাসনিক ও সামাজিক অঙ্গনে এক নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
