বাঘায় উপহার পেলেন আনসার-ভিডিপির সদস্যরা 

বাঘা প্রতিনিধি

রাজশাহীর বাঘায় আনসার ভিডিপির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এর ঈদ উপহার পেলেন বাঘা উপজেলার কমান্ডার, দল নেতা-দলনেত্রী। রোববার বাঘা উপজেলা আনসার ভিডিপির নিজস্ব কার্যালয়ে আনসার ও ভিডিপির উপজেলা কমান্ডারসহ ৬৪ জন দলনেতা-দলনেত্রীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদকে সামনে রেখে মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী আনসার ও ভিডিপি সদস্যদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে এই উপহার প্রদান করা হয়।

উপস্থিত ছিলেন-উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষক সোহেল রানা, থানা কোম্পানি কমান্ডার আব্দুস সাত্তার, সহকারী কোম্পানি কমান্ডার এনারুল ইসলাম, ইউনিয়ন দলনেতা আমজাদ হোসেন সহ ওয়ার্ড দলনেতা সোহেল রানা, আলমগীর, বিপুল, মতিউর, রায়হান,জুয়েল, বজলু,আশরাফুল, হামিদ মিঞা, রুহুল আমিন, মতিউর, আসাদুজ্জামান, রায়হান, মহিদুল,ওবায়দুল্লাহ, বিদ্যুৎ, ওয়ার্ড দলনেত্রী লাবনী রানি, পলি, চম্পা, মহিমা, লাইলি, জোৎস্না প্রমুখ ।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট