মরহুম ড. এম আসাদুজ্জামান এর প্রথম মৃত্যু বার্ষিকী

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রাণ পুরুষ ও বিএমডিএ‘র প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান মরহুম ড. এম আসাদুজ্জামান এর প্রথম মৃত্যু বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে (বিএমডিএ) জামে মসজিদে বাদ যোহর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মরহুম ড. এম আসাদুজ্জামান এর ছেলে জনাব রেহান আসিফ আসাদ।

এ সময় উপদেষ্টা রেহান আসিফ আসাদ স¥ৃতিচারণ করে বলেন, আজকে আমার বাবা মরহুম ড. এম আসাদুজ্জামানের ১ম মৃত্যু বার্ষিকী। বাবা তাঁর জীবনের শুরু থেকে শেষ দিন পর্যন্ত এই বরেন্দ্র সাফল্য গড়ার জন্য নিজেকে বিসর্জন দিয়ে গেছেন। তার সফলতার কথা বলে শেষ করা যাবে না। আপনারা এখানে যারা উপস্থিত আছেন আমার বাবা ভুলত্রুটি করে থাকলে সবাই ক্ষমা করে দিবেন, উনার বিদেহি আত্মার জন্য দোয়া করবেন

উপস্থিত ছিলেন অতিঃ প্রধান প্রকৌশলী জনাব ড. আবুল কাশেম, বিএমডিএ‘র সাবেক সচিব মোঃ আজিজুর রহমান,  তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব মোঃ আব্দুল লতিফ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ নাজিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জিন্নুরাইন খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব এটিএম মাহফুজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব শিবির আহমেদ, , বিএমডিএ সচিব ও নির্বাহী প্রকৌশলী এনামুল কাদির, নির্বাহী প্রকৌশলী হারুন-অর-রশিদ, নির্বাহী প্রকৌশলী মোঃ তোফাজ্জল আলী সরকার । প্রেস বিজ্ঞপ্তি

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট