গুপ্ত, সুপ্ত ও পলাতক স্বৈরাচার আবারও এক হতে পারে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দলীয় নেতাকর্মীদের যেকোনো পরিস্থিতিতে সুদৃঢ় ঐক্য বজায় রাখার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, দলের ভেতরে মতপার্থক্য থাকতেই পারে, তবে দলের বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্যথায় গুপ্ত, সুপ্ত ও পলাতক স্বৈরাচার আবারও এক হয়ে যেতে পারে। অতীতেও এমন ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেন তিনি।

চাঁদপুরে অনুষ্ঠিত বিএনপির সাংগঠনিক সভায়  তিনি এসব কথা বলেন। এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ব্যক্তিগত বিরোধ কিংবা অভিমান ভুলে সংগঠনকে শক্তিশালী করতে একসঙ্গে কাজ করতে হবে। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ঐক্যের কোনো বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি। স্থানীয় নির্বাচন আমাদের করতে হবে কিন্তু এসব নিয়ে বিরোধ করা যাবে না। ঐক্যবদ্ধভাবে নিজেরা প্রার্থীর সংখ্যা একজন করতে হবে।শনিবার (১৬ মে) রাতে চাঁদপুর ক্লাবে আয়োজিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।প্রধানমন্ত্রী আরো বলেন, ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ সবাই মিলে আমাদের দলকে নির্বাচিত করেছে। আমরা সরকার গঠন করেছি। কিন্তু আমরা পেয়েছি বিধ্বস্ত অর্থনীতি।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, স্থানীয় নির্বাচন ও রাষ্ট্র পরিচালনার চ্যালেঞ্জ মোকাবিলায় দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও চেইন অব কমান্ড মেনে চলার ওপর তিনি সর্বোচ্চ গুরুত্বারোপ করেন। জাতীয় স্বার্থে এবং দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় সকল পর্যায়ের নেতাদের সব ধরনের ব্যক্তিগত দ্বন্দ্ব ও মতভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। স্থানীয় নির্বাচনে দল যাকে সমর্থন দেবে তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান সরকারের লক্ষ্য বাস্তবায়নে গত ফেব্রুয়ারি মাসের নির্বাচনের পর গঠিত নতুন সরকারের নির্বাচনী ইশতেহার ও প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে তৃণমূলের সহযোগিতা কামনা করেন।

জনসচেতনতা বৃদ্ধি: রাজনীতির নামে দেশে কোনো মহল যাতে বিভ্রান্তি বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে দলের নেতাকর্মীদের সজাগ থাকতে এবং জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করার আহ্বান জানান। চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক একেএম সলিম উল্যা সেলিমের পরিচালনায় এ সময় শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. সেলিম ভূঁইয়া এমপি, চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আলহাজ্ব রাশেদা বেগম হীরা, কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন। সূত্র: ইনকিলাব

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট