রাজশাহীতে আঞ্চলিক পর্যায়ের নতুন কুড়ি স্পোর্টসের ফল
১২-১৪ বছরের শিশু কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ আঞ্চলিক পর্যাযের নতুন কুড়ি স্পোর্টস মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বিভিন্ন ইভেন্টের খেলা অনুষ্টিত হয়। গতকাল সোমবার(১৮মে) আঞ্চলিক পর্যাযের ফুটবল বালক বিভাগে সফররত চাঁপাইনবাবগঞ্জ জেলা ২-০ গোলে পাবনা জেলাকে হারায়। বিজয়ী দলের পক্ষে ইকবাল ও সাইফ ১টি করে গোল করে। দিনের অন্য খেলায় নঁওগা ও জয়পুরহাট জেলা খেলার প্রথমার্ধে ২-২ গোলে ড্র করলে খেলা গড়াই ট্রাইব্রেকারে। ট্রাইব্রেকারে নঁওগা জেলা ৪-৩ গোলে জয়পুরহাট জেলাকে হারায়। বালিকা বিভাগে নঁওগা ও চাঁপাইনবাবগঞ্জ ড্র করলে খেলা গড়াই ট্রাইব্রেকারে। ট্রাইব্রেকারে নঁওগা জেলা ৪-৩ গোলে চাঁপাইনবাবগঞ্জ জেলাকে হারায়। দিনের অন্য খেলায় স্বাগতিক রাজশাহী জেলা সাকিরার হ্যাট্রিকের সুবাদে ৭-০ গোলে পাবনা জেলাকে হারায়। বিজয়ী দলের পক্ষে সাকিরা ৩,লামিযা ২, জিন্নাত ও মিমি ১টি করে গোল করে। কাবাডিতে বালক বিভাগে স্বাগতিক রাজশাহী ৩৫-১৬পয়েন্টে পাবনা জেলাকে ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ৩৮-৩০ পয়েন্টে নাটোর জেলাকে হারায়। বালিকা বিভাগে জয়পুরহাট জেলা ৩২-১০ পয়েন্টে চাঁপাইনবাবগঞ্জ জেলাকে ও পাবনা ৩৯-২৫ পয়েন্টে বগুড়া জেলাকে হারায়। প্রেস বিজ্ঞপ্তি
