অর্থনীতি ঘুরে দাঁড়াতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী           

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমরা খুব খারাপ সময় অতিবাহিত করছি। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে জ্বালানি খাতে ইতোমধ্যে অতিরিক্ত ৪০ হাজার কোটি টাকা বাজেট থেকে চলে গেছে। অর্থনীতি ঘুরে দাঁড়ানোর জন্য দুই বছর সময় লাগবে। গতকাল শনিবার (১৬ মে) দুপুরে চট্টগ্রামে মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতালের নতুন একাডেমিক ভবন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে আমীর খসরু মাহমুদ চৌধুরী রাজনৈতিক হস্তক্ষেপে প্রতিষ্ঠান নষ্ট হয় জানিয়ে বলেন, এইবার বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ অনেক বাড়ানো হয়েছে। কারণ সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নাগরিক অধিকার। চিকিৎসকরা সঠিক ভাবে দায়িত্ব পালন করতে হবে। সবার সহযোগিতা না থাকলে বাজেট দিয়ে কিছু হবে না। অনুষ্ঠানে আমীর খসরু মাহমুদ চৌধুরী আরো বলেন, বিগত সরকার থেকে শুধু মাইনাস-মাইনাস পেয়েছি, যোগ কিছুই পাইনি। বিগত দিনে দেখেছি স্বাস্থ্যখাতে বরাদ্দের অধিকাংশ দুর্নীতির মাধ্যমে চলে গেছে। জনগণ স্বাস্থ্য সেবা পায়নি। স্বাস্থ্যখাতে অতীতের মতো যাতে  লুটপাট না হয়, বরাদ্দের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। সূত্র: ইনকিলাব

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট