বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালন
স্টাফ রিপোর্টার
রাজশাহীতে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালন হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘একসাথে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করি, নিরব ঘাতককে জয় করি’। বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস-২০২৬ উপলক্ষে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, রাজশাহী ৫ দিনব্যাপী গণমূখী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার সকাল ১০ টায় বর্ণাঢ্য র্যালি ও ০৫ দিনব্যাপী ফ্রি-চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন এবং র্যালি শেষে উচ্চ রক্তচাপের কারণ এবং এর বিরূপ প্রভাব ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কে সেমিনারসহ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত উল্লেখ্য, রাজশাহী অঞ্চলের গণমানুষের এবং বিশেষ করে অসহায়-অসচ্ছল রোগীদের জন্য পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা হতে বেলা ২টা পর্যন্ত বিনামূল্যে ইসিজি ও ডায়াবেটিস পরীক্ষাসহ চিকিৎসা প্রদান করা হবে।
