নগরীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪
স্টাফ রিপোর্টার
রাজশাহী নগরীর কর্ণহার, বোয়ালিয়া, চন্দ্রিমা এবং পবা থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৪ মাদক কারবারীকে আটক করা হয়েছে। গত শুক্রবার বিভিন্ন সময় এ অভিযান চালায় পুলিশ। আটককৃতরা হলো, কর্ণহার থানার তালুক ধরমপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে জাহিরুল ইসলাম জনি (২৮), বোয়ালিয়া থানার রামচন্দ্রপুর বাসার রোড গ্রামের মৃত ইস্রাফিলের ছেলে শাহেন শাহ (৪৫), চন্দ্রিমা থানার মেহেরচন্ডী উত্তরপাড়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে ফরিদ আলী (২৬), পবা থানার পিল্লাপাড়া গ্রামের আব্দুস সোবহানের ছেলে মুনসুরুল আজিজ (৪১)। নগর পুলিশ জানায়, রাত সোয়া ১০ টার দিকে কর্ণহার থানার তালুক ধরমপুর পূর্বপাড়া এলাকা থেকে জনিকে, রাত সাড়ে ১১ টার দিকে বোয়ালিয়া থানার খরবোনা নদীর ধার এলাকা থেকে শাহেন শাহকে, রাত সোয়া ১০ টার দিকে চন্দ্রিমা থানার মেহেরচন্ডী উত্তরপাড়া এলাকা থেকে ফরিদকে এবং রাত ১১ টার দিকে পবা থানার পিল্লাপাড়া এলাকা থেকে মুনসুরুলকে আটক করা হয়। আটকের পর তাদের দেহ তল্লাশি করে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ১২ বোতলে সর্বমোট ৩৬০ মিলি লিটার এ্যালকোহল উদ্ধার করা হয়।
