ফারাক্কা লংমার্চের ৫০ বর্ষপূর্তি উপলক্ষে রাবিতে জাতীয় সেমিনার

স্টাফ রিপোর্টার ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের ৫০ বছর পূর্তি উপলক্ষে রাবিতে গতকাল শনিবার জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। হেরিটেজ রাজশাহীর সভাপতি মাহবুব সিদ্দিকীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া ইউনিভার্সিটির সাবেক ভিসি এম রফিকুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডক্টর শেখ মেহেদী মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর ড. ফরিদ উদ্দিন খান, ড্যাব রাজশাহীর সভাপতি ডাক্তার ওয়াসিম হোসেন, নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের সভাপতি এডভোকেট এনামুল হক। আলোচনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ ডিপার্টমেন্টের প্রফেসর ডক্টর ফৌজিয়া এদিব ফ্লোরা,  রাজশাহী বারের সাধারণ সম্পাদক এডভোকেট পারভেজ তৌফিক জাহেদী,  লেখক ও পরিবেশবিদ ড. মোঃ কামরুজ্জামান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন রাবি ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. আমিরুল ইসলাম কনক। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন গণঅভ্যুত্থান ২৪ পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক নতুন প্রভাত পত্রিকার সম্পাদক সোহেল মাহবুব। অনুষ্ঠান পরিচালনা করেন কবি নজরুল পরিষদের সভাপতি কবি মোস্তাক রহমান। সেমিনারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী,  এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট