গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফল

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ৩দিন ব্যাপী অনুষ্টিত জেলা পর্যাযে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলায় গতকাল গতকাল বালক বিভাগে বোয়ালিয়া ২-০ গোলে পবা উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। বিজয়ী দলের পক্ষে সবুজ মুরমু ও আপন হাসদা ১টি করে গোল করে। বালিকা বিভাগে পবা উপজেলা ৩-০ গোলে চারঘাট উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। বিজয়ী দলের পক্ষে ফারজানা ২টি ও সাফা ১টি গোল করে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্টানের প্রধান অতিথি রাজশাহী জেলা প্রশাসক  কাজী শহিদুল ইসলাম। এর আগে তিনি বলেন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চা করতে হবে। তাহলে শরীর স্বাস্থ ভালো থাকবে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ কে এম আনোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ শরিফুল ইসলাম । এ সময় জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ মোজাম্মেল হক মোজামসহ অন্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি
 

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট