নিয়ামতপুরে মাসিক সমন্বয়ে সভা
নিয়ামতপুর প্রতিনিধি
নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উপজেলার ১২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ গত মাসের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম সমন্বয়ে সভায় সার্বিক পরিস্থিতির উপর স্বাগত বক্তব্য রাখেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জনাব নাজমুল হক। সবাই উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মিস্টার এডওয়ার্ড। শিক্ষক সমিতির সভাপতি নাজমুল হক বক্তৃতা করেন।
