নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৬

স্টাফ রিপোর্টার

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দিবাগত রাতে নগরীর বিভিন্ন এলাকায় থানা ও ডিবি পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল সোমবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এরমধ্যে ওয়ারেন্টভুক্ত ৯ জন, মাদক মামলায় ১ জন ও অন্যান্য মামলায় ২৬ জন রয়েছে। গ্রেপ্তারকৃতদের  বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বাসস’কে বলেন, রাজশাহী মেট্রোপলিটনের থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা সবাই বিভিন্ন মামলার আসামি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট