বিএমডিএ’র নয়া চেয়ারম্যানের মতবিনিময়

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ‘র) সদ্য যোগদানকৃত চেয়ারম্যান বাংলাদেশ জাতিয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ জনাব মোঃ হাসান জাফির তুহিন এর আগমন উপলক্ষে সংবর্ধনা ও মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে। গতকার রোববার রাজশাহী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ’র) প্রধান কার্যালয় আয়োজনে সদ্য যোগদানকৃত চেয়ারম্যান আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য যোগদাকৃত চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন।

এ সময় চেয়ারম্যান বলেন, বর্তমান সরকারের সহযোগিতা নিয়ে, আমাদের প্রধানমন্ত্রীর সাপোর্ট নিয়ে এই বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষকে এমন ভাবে এগিয়ে নিয়ে যেতে চাই যেমনটা সাবেক চেয়ারম্যান মরহুম ডক্টর এম আসাদুজ্জামান স্যার চেয়ে ছিলেন। তিনি আমার শিক্ষক ছিলেন সেই স্যারের দেখনো পথ ধরে আমিও যেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সকল কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে কাজ করতে চাই যেন আমার নামটাও ১৬ জেলার মানুষ মনে রাখে ডক্টর এম আসাদুজ্জামান স্যার এর মত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমডিএ’র নির্বাহী পরিচালক জনাব নির্বাহী পরিচালক জনাব আবু সাঈদ মোঃ কামরুজ্জামান, এনডিসি, (অতিরিক্ত সচিব)।  বিশেষ অতিথি মোঃ জাফুরুল্লাহ সম্মনিত সদস্য বিএমডিএ পরিচালনা পর্ষদ, মোঃ সাইফুল ইসলাম হিরোক সম্মনিত সদস্য বিএমডিএ পরিচালনা পর্ষদ, মিসেস বদরুল লাইলি সম্মনিত সদস্য বিএমডিএ পরিচালনা পর্ষদ, আরো উপস্থিত ছিলেন, অতিঃ প্রধান প্রকৌশলী জনাব আবুল কাশেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব মোঃ আব্দুল লতিফ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ নাজিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জিন্নুরাইন খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব এটিএম মাহফুজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব শিবির আহমেদ, বিএমডিএ সচিব ও নির্বাহী প্রকৌশলী এনামুল কাদির নির্বাহী প্রকৌশলী মোঃ আতিকুর রহমান, নির্বাহী প্রকৌশলী সৈয়দ জিল্লুর বারী, নির্বাহী প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী হারুন-অর-রশিদ প্রমুখ।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট