বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: বড় লোকসানের মুখে তেল সংস্থাগুলো
বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি অব্যাহত থাকায় চরম চাপে পড়েছে তেল বিপণন সংস্থাগুলো। চলতি মে মাসে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের গড় দাম ব্যারেল প্রতি ১০৫ ডলারে পৌঁছেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই বিপুল লোকসান অনির্দিষ্টকাল ধরে বহন করা সম্ভব নয়, যা সরাসরি খুচরা বাজারে তেলের দাম বাড়ার ইঙ্গিত দিচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, ব্রেন্ট ক্রুড অয়েলের দাম বর্তমানে প্রতি ব্যারেল ১০০ ডলারের কাছাকাছি অবস্থান করছে। ভারতীয় তেলের ঝুড়িতে (ওহফরধহ ড়রষ নধংশবঃ) এর দাম দাঁড়িয়েছে প্রায় ৯৯.৬৯ ডলার। এছাড়া ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রার মান কমে যাওয়ায় আমদানি খরচ আরও বেড়ে গেছে। তেল সংস্থাগুলোর কর্মকর্তারা জানিয়েছেন, তারা বিশ্ববাজার থেকে চড়া দামে তেল ও গ্যাস কিনলেও অভ্যন্তরীণ বাজারে কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। ফলে তাদের আর্থিক স্থিতিশীলতা নষ্ট হচ্ছে। যদিও সরকার আবগারি শুল্ক কমিয়ে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু দীর্ঘমেয়াদে এই ক্ষতি সামলানো অসম্ভব হয়ে পড়ছে। বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং চলমান যুদ্ধের প্রভাবে আগামী অন্তত চার মাস তেলের দাম চড়া থাকার সম্ভাবনা রয়েছে। এমন অবস্থায় ভর্তুকি বজায় রাখা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অর্থনীতিবিদরা মনে করছেন, তেলের দাম বাড়লে তা সরাসরি সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যের ওপর প্রভাব ফেলবে এবং মুদ্রাস্ফীতিকে আরও উসকে দেবে। সূত্র: ইনকিলাব
