নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৪

স্টাফ রিপোর্টার

রাজশাহী নগরীতে বোয়ালিয়া ও রাজপাড়া থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে নারীসহ ৪ মাদক কারবারীকে আটক করেছে। গত শনিবার দিবাগত রাতে এ অভিযানি চালায় থানা পুলিশ। আটককৃতরা হলো, নগরীর বোয়ালিয়া থানার খরবোনা নদীর ধার গ্রামের মৃত ইদ্রিস শেখের মেয়ে সেলিনা (৪৫), একই গ্রামের মৃত শহিদের (পালিত) ছেলে মিঠু (২০), রাজপাড়া থানার ডিঙ্গাডোবা গ্রামের সাজ্জাদ আলী রমজানের ছেলে তানজিম রায়হান (২০) এবং মৃত আজাহার আলীর ছেলে মাহতাব রাজু (৫০)।

নগর পুলিশ জানায়, রাত সোয়া ১১টায় বোয়ালিয়া থানার খরবোনা নদীর ধার এলাকা থেকে সেলিনা ও মিঠুকে আটক করা হয়। অন্যদিকে, রাত ৮টায় রাজপাড়া থানার দাশপুকুর রেলগেট এলাকা থেকে তানজিমকে এবং একই দিন বেলা সোয়া ১০টায় রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকা থেকে রাজুকে আটক করা হয়। আটককৃতদের দেহ তল্লাশি করে ৫৪ পিস ইয়াবা ও ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও মাদক বিক্রির নগদ ১ হাজার টাকা জব্দ করা হয়। আটক রাজুর বিরুদ্ধে রাজপাড়া থানায় ৬টি মাদক মামলা এবং ১টি পেনাল কোডে মামলা রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

এ ধরনের আরো কিছু পোস্ট