নওগাঁয় স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় এক বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রিন্সিপাল ও পরিচালকের বিরুদ্ধে তার স্ত্রী প্রতারণা, একাধিক অনৈতিক সম্পর্ক এবং শারীরিক-মানসিক নির্যাতনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন। গতকাল বৃহস্পতিবার এক লিখিত বক্তব্যের মাধ্যমে ভুক্তভোগী মোসাঃ শারমিন আক্তার তার স্বামী শহীদ প্রামাণিকের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগগুলো তুলে ধরেন।
শারমিন আক্তার জানান, প্রায় ১৭ বছর আগে তাদের বিবাহিত জীবন শুরু হয়। তাদের সংসারে বর্তমানে তিন সন্তান (দুই ছেলে ও এক মেয়ে) রয়েছে। বিবাহের শুরুতে তার স্বামী আর্থিকভাবে দুর্বল থাকলেও শারমিন ও তার পরিবার বিভিন্নভাবে তাকে সহযোগিতা করেন। পরবর্তীতে তিনি নওগাঁয় ‘ন্যাশনাল মডেল স্কুল’ নামে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন এবং বর্তমানে সেটির প্রিন্সিপাল ও পরিচালক হিসেবে দায়িত্বরত আছেন।
অর্থ আত্মসাৎ ও অনৈতিক সম্পর্কের অভিযোগ
প্রশাসনের হস্তক্ষেপ দাবি সংবাদ সম্মেলনে শারমিন আক্তার বলেন, “আমি আজ চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছি। আমার ও আমার সন্তানদের ভবিষ্যৎ আজ গভীর সংকটে।” তিনি নওগাঁর জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করেছেন। তিনি আরও জানিয়েছেন যে, উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কিছু শিক্ষকও অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, যা শিক্ষার পরিবেশ নষ্ট করছে। তিনি খুব শীঘ্রই এই বিষয়ে আইনি পদক্ষেপ নিতে লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানান।
