বড়াইগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত

বড়াইগ্রাম প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে মিঠুন আলী নামের এক গানের শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে । এ ঘটনায় গত ২৩ এপ্রিল ভুক্তভোগী শিক্ষার্থীর মা বড়াইগ্রাম থানায় একটি  লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর ধর্ষনে সহযোগিতায় দুইজন কে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন ভুক্তভোগী শিক্ষার্থীর বান্ধবী মেঘনা ও অভিযুক্ত মিঠুন আলীর বড় ভাই খাইরুল মোল্লা।তবে এই অভিযোগ মিথ্যা দাবি করে আটককৃতদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার সকালে  উপজেলার মশিন্দা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  উক্ত মানববন্ধনে
বক্তব্য রাখেন গানের শিক্ষক মিঠুন আলীর পিতা আক্কাস আলী মোল্লা,  বড় ভাই খোরশদ আলম, ভাবি মোছা: রুবি খাতুন, আটক মেঘলার মা হালু খাতুন, বিএনপির ওয়ার্ড সভাপতি মজিবুর রহমান, খতিব প্রামাণিক,  গফুর মোল্লা,  ওমর আলী শাহ সহ প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, আপন বড় ভাইকে ধর্ষণের সহযোগি বানিয়ে একটি সাজানো মামলা দায়ের করা হয়েছে। একটি কুচক্রী মহল গানের শিক্ষক মিঠুন আলী ও তার পরিবারের প্রতি ঈর্ষান্বিত হয়ে এই মামলা দায়ের করে টাকা হাতিয়ে নেওয়ার পায়তারা করছেন। এঘটনার পর মীমাংসার নামে মোটা অংকের টাকাও দাবি করছেন একটি পক্ষ। অবিলম্বে এই মিথ্যা সাজানো মামলা প্রত্যাহারের দাবি করেন তারা।

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

Similar Posts