আইসিসি র্যা ঙ্কিং-এ তিন পেসারের বড় লাফ অলরাউন্ডার তালিকায় তিনে মিরাজ

আইসিসি র‌্যাঙ্কিং-এ তিন পেসারের বড় লাফ অলরাউন্ডার তালিকায় তিনে মিরাজ

নতুন প্রভাত ডেস্ক
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের সুফল পেল বাংলাদেশ। আইসিসির সর্বশেষ হালনাগাদ র‌্যাঙ্কিংয়ে বড় উন্নতি হয়েছে বাংলাদেশের তিন পেসার নাহিদ রানা, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমানের। কিউইদের বিপক্ষে সিরিজে ৮ উইকেট নিয়ে ‘প্লেয়ার অব দ্য সিরিজ’ হওয়া নাহিদ রানা ১৬ ধাপ এগিয়ে ৪৮তম স্থানে উঠে এসেছেন। এছাড়া ১১ ধাপ এগিয়ে শরীফুল ২৮তম এবং ১৪ ধাপ এগিয়ে মোস্তাফিজ ৪১তম স্থানে জায়গা করে নিয়েছেন।
ব্যাটারদের তালিকায় ১১ ধাপ এগিয়েছেন নাজমুল হোসেন শান্ত (৩২তম) এবং ১৫ ধাপ এগিয়েছেন লিটন দাস (৬৫তম)। তবে বড় খবর এসেছে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে; এক ধাপ এগিয়ে যৌথভাবে বিশ্বসেরা অলরাউন্ডারদের তালিকায় তিন নম্বরে উঠে এসেছেন মেহেদী হাসান মিরাজ। তার বর্তমান রেটিং পয়েন্ট ২৭৫। টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়েও সুখবর আছে। কিউইদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ঝোড়ো ইনিংস খেলে ৯ ধাপ এগিয়ে ৩৯তম স্থানে উঠে এসেছেন তাওহিদ হৃদয়। বোলারদের মধ্যে শেখ মেহেদী হাসান ১৮তম স্থানে জায়গা করে নিয়েছেন। সূত্র: মানব জমিন

ভালো লাগলে, প্লিজ শেয়ার করুন

Similar Posts